ভোটযুদ্ধে নতুন পদক্ষেপ

আমুদরিয়া নিউজ : মেটিয়াবুরুজে নির্বাচনি প্রচারের প্রচলিত ধারা ভেঙে সিপিআই(এম) প্রার্থী মনিরুল ইসলাম এক ব্যতিক্রমী নজির গড়লেন। সভা-মিছিলের বদলে তিনি সরাসরি রাস্তায় নেমে সাধারণ মানুষের প্রশাসনিক সমস্যা সমাধানে উদ্যোগী হন ।ট্রাইবুনাল ফর্ম পূরণে নিজে সাহায্য করেন, যা রাজনৈতিক মহলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

নির্বাচন সামনে রেখে মেটিয়াবুরুজে বাম শিবিরের উদ্যোগে বিভিন্ন সহায়তা শিবির খোলা হয়েছে, যেখানে ভোটার তালিকা সংশোধন, নতুন নাম অন্তর্ভুক্তি ও ভোটার কার্ড সংক্রান্ত সমস্যার সমাধান করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল একটি ক্যাম্পে প্রার্থী মনিরুল ইসলাম নিজে বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ট্রাইবুনালের জটিল ফর্ম পূরণে সাহায্য করেন।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *