আমুদরিয়া নিউজ :
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে বড় ঘোষণা! রাজ্যের ১০০% বুথে ওয়েব কাস্টিং চালু করতে চলেছে নির্বাচন কমিশন। লক্ষ্য একটাই—অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করা।
কিন্তু এর মধ্যেই ছড়িয়েছে বিভ্রান্তি—অনেকেই ভাবছেন, ক্যামেরায় কি তাঁদের ভোট দেখা যাবে?
এই নিয়ে সরাসরি স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন:
“আপনার ভোট শুধুমাত্র আপনিই জানবেন।”
কী হবে এই ওয়েব কাস্টিংয়ে?
• প্রতিটি বুথে থাকবে ২–৩টি ক্যামেরা
• বুথের ভিতর-বাইরের পরিস্থিতি নজরদারি
• অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা
• লাইভ মনিটরিংয়ের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি
কী হবে না?
• ভোট দেওয়ার গোপন মুহূর্ত রেকর্ড করা হবে না
• ভোটারের ব্যক্তিগত পছন্দ প্রকাশ পাবে না
নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এটি শুধুমাত্র নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য, ভোটের গোপনীয়তা রক্ষা করেই।