আমুদরিয়া নিউজ : ৯ এপ্রিল ভোট গ্রহণ হতে চলেছে অসম কেরল ও পুদুচেরিতে। ইভিএম সহ নির্বাচন সংক্রান্ত সমস্ত কিছুই নির্বাচনী আধিকারিকদের হাতে পৌঁছে গিয়েছে। জানা গিয়েছে, তিন রাজ্য মিলিয়ে মোট ২৯৬ টি আসনে নির্বাচন হবে। কেরলে ১৪০ টি আসনে,অসমে ১২৬ টি আসনে এবং পুদুচেরিতে ৩০ টি আসনে ভোট গ্রহণ হবে। ভোটের ফল প্রকাশ হবে আগামী ৪ মে।