আমুদরিয়া নিউজ : রাহুল অরণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিলেও টলিপাড়ায় তা একদিনের মধ্যেই তুলে নেওয়া হয়। নিরাপত্তার আশ্বাসের আগেই পরদিন সাংবাদিক বৈঠক করে কাজ শুরুর ঘোষণা করা হয়।
মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওতে প্রসেনজিৎ, দেব, ঋতুপর্ণা সহ শিল্পী, প্রযোজক ও টেকনিশিয়ানদের বৈঠকের পর কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। বুধবার থেকেই সবাই কাজে ফিরছেন বলে জানা যায় ।