আমুদরিয়া নিউজ : নির্বাচন ঘনিয়ে আসার ফলে মালদায় রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক অশান্তির জেরে প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। বুধবার ডিএসএ ময়দানে কেন্দ্রীয় বাহিনীর বিশেষ বুলেটপ্রুফ গাড়ি পৌঁছেছে, যা জন্মু ও কাশ্মীর থেকে আনা হয়েছে।
এস আই আর ইসু্কে ঘিরে মালদার মোথাবাড়ি ও সুজাপুরে তীব্র অশান্তি ছড়ায়। কালিয়াচক ব্লক দপ্তরে সাত জন জুডিশিয়াল অফিসার কে আটকে রাখার অভিযোগ ওঠে, পরে যৌথ বাহিনী তাদের উদ্ধার করে।
এই কারণেই বিভিন্ন এলাকায় অভিযানকালে জওয়ানদের সুরক্ষা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি মোতায়েন করা হয়েছে। হামলার পরিস্থিতিতে এই গাড়ি ব্যবহার করে অভিযান চালাবে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের নির্দেশে মালদায় নিরাপত্তা আরো জোরদার হচ্ছে, যা অশান্তি রোধ করতে পারবে বলে মনে করেছেন স্থানীয়রা