চ্যাম্পিয়ন্স লিগে হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল উত্তেজনা

Champions League Quarter-Final Showdowns Heat Up

আমুদরিয়া নিউজ : ইউরোপিয়ান ফুটবলে জমে উঠেছে কোয়ার্টার ফাইনালের লড়াই। সান্তিয়াগো বের্নাবিউয়ে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ—ঐতিহ্যবাহী এই দ্বৈরথে ইতিহাস রিয়ালের পক্ষে হলেও বর্তমান ফর্ম নিয়ে প্রশ্ন থাকছেই। এই ম্যাচে বড় আকর্ষণ কিলিয়ান এমবাপে বনাম হ্যারি কেন। দু’জনেই দুরন্ত ফর্মে থাকলেও ফিটনেস নিয়ে রয়েছে সংশয়। মাঝমাঠে ফেদেরিকো ভালভার্দের প্রভাব এবং উইংয়ে লড়াইও নির্ধারণ করতে পারে ম্যাচের ফল। অন্যদিকে লিসবনে কঠিন পরীক্ষায় আর্সেনাল। স্পোর্টিং সিপির বিরুদ্ধে নামছে তারা টানা দু’টি হারের ধাক্কা নিয়ে, সঙ্গে চোট সমস্যাও রয়েছে দলে। ইতিহাস বনাম বর্তমান ফর্ম—দুই ম্যাচেই অনিশ্চয়তা তুঙ্গে, কে উঠবে শেষ চারে তা এখন বড় প্রশ্ন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *