ট্রাম্পের দেওয়া সময় শেষের দিকে

আমুদরিয়া নিউজ :  ইরান ও আমেরিকার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে হুমকি দিয়েছেন। বলেছেন হরমুজ প্রণালী অবরোধ না সরালে দেশকে  “নরকে” পাঠানো হবে। সোশ্যাল মিডিয়ার  একটি  পোস্টে সময় নির্দিষ্ট করা হয়েছে—মার্কিন সময় মঙ্গলবার রাত ৮টা (ভারতীয় সময় বুধবার সকাল ৬:৩০) পর্যন্ত তেহরানকে পদক্ষেপ নিতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোতে  হামলা চালানো হবে।  তিনি আরও জানান, ইরান দ্রুত সমঝোতা না করলে তিনি তাদের  তেল সম্পদ দখল করবেন। তবে ইরান তার এই হুমকিকে গুরুত্ব দিচ্ছে না।

আমেরিকার সম্ভাব্য হামলা থেকে দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র রক্ষা করতে সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করার  পরিকল্পনা নিয়েছে ইরান । হরমুজ প্রণালী নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে দেশের সব প্রধান বিদ্যুৎকেন্দ্রে জমায়েতের দাক দেওয়া  হয়েছে, বিশেষ করে  তরুণ প্রজন্ম, শিল্পী ও ক্রীড়াব্যক্তিত্বদের অগ্রণী ভূমিকা নিতে বলা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *