ব্যারিকেড ভেঙে সরাসরি বিধানসভায় ঢুকে গেল গাড়ি

আমুদরিয়া নিউজ :  দিল্লির বিধানসভা চত্বরে আজ সকালে নিরাপত্তা ভেঙে একটি গাড়ি প্রবেশ করে। উত্তর প্রদেশের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত গাড়িটি ২ নম্বর গেট দিয়ে ঢুকে মাত্র কয়েক মিনিটে একই গেট দিয়ে বেরিয়ে যায়।

জানা যায়, চালকের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। ভেতরে ঢুকে গাড়িটি কিছুক্ষণ থামে এবং স্পিকার বিজেন্দ্র গুপ্তের  অফিসের  বাইরে একটি ফুলের তোড়া রেখে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি খুঁজে বাজেয়াপ্ত করে। কিন্তু তোড়ায় কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

চালককে পুলিশ দিল্লির রূপ নগর এলাকা থেকে গ্রেফতার করেছে। আরও দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে, তাদের ভূমিকা তদন্ত করা হচ্ছে।   নিরাপত্তার দুর্বলতা ও বিধানসভা চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *