মারাত্মক পরিস্থিতি সিকিমে

আমুদরিয়া নিউজ  : গরম শুরু হতেই পর্যটকদের ভিড়ের মধ্যে সিকিমে টানা বৃষ্টি। যার ফলে ভয়াবহ ভূমিধস নেমে রাস্তা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি নতুন সেতুর অংশ ঝুলে পড়ে। ফলে প্রায় এক হাজার বাঙালি পর্যটক আটকে পড়েন । সোমবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হওয়ার কথা।

জানা গিয়েছে, উত্তর সিকিমে টানা বৃষ্টির ফলে ভয়াবহ ভূমিধস নেমে মাঙ্গান জেলার লাচেন এলাকায় রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লাচেন-চুংথাং সংযোগকারী সড়কের বড় অংশ ভেঙে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে প্রায় ১০০০-র বেশি বাঙালি পর্যটক আটকে রয়েছেন।

আটকে থাকা পর্যটকদের সুবিধার্থে চালু হয়েছে দুটি হেল্পলাইন—9907956705 এবং 03592281007।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *