ডিভোর্স মানেই দুঃখ নয়, নতুন সম্ভাবনার শুরু

আমুদরিয়া নিউজ :  মেয়ের বিবাহবিচ্ছেদকে আনন্দের সঙ্গে উদযাপন করলেন উত্তরপ্রদেশের মিরাটের এক অবসরপ্রাপ্ত বিচারক, ড. জ্ঞানেন্দ্র শর্মা।  সমাজের প্রচলিত ধারণা ভেঙে   তিনি মেয়ের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেন—মেয়ের সম্মান ও সুখই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২০১৮ সালে  তার মেয়ে প্রণিতার বিয়ে হয় সেনাবাহিনীর এক মেজরের সঙ্গে । জানা যায়, শ্বশুরবাড়িতে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের  মুখে পড়েন। সংসার টিকিয়ে রাখতে অনেক চেষ্টা  করেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিনি শেষ পর্যন্ত আইনি বিচ্ছেদের পথ বেছে নেন। এই কঠিন সময়ে তাঁর বাবা সবসময় পাশে ছিলেন।

মিরাট ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের রায় ঘোষণার পর প্রণিতার পরিবার সেই মুহূর্ত উদযাপন করে। “আই লাভ মাই ডটার” লেখা টি-শার্ট পরে, ঢাক বাজিয়ে তারা  আনন্দ প্রকাশ করেন। এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে তার বাবা বার্তা দেন—মেয়ের গুরুত্ব জীবনের প্রতিটি পর্যায়েই সমান। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *