আমুদরিয়া নিউজ : বাংলাদেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬ টার পরিবর্তে রাত ৭ টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি সংকটের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ একটি বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, দোকান মালিক সমিতির আবেদন বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন। ফলে দোকানপাট ও শপিং মল এখন সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে। যদিও আগে এটি সন্ধ্যা ৬ টায় বন্ধ হওয়ার কথা ছিল।
জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যবসায়ীদের জীবন-জীবিকা বিবেচনা করে দোকান খোলার সময়সীমা আবার বিবেচনা করা হয়েছে।