বড় হামলার পরিকল্পনা ভেস্তে দিল ইউপি পুলিশ

আমুদরিয়া নিউজ :   উত্তরপ্রদেশে আইসিসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রিজওয়ান আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি  ও ইউপি পুলিশ- এর যৌথ অভিযানে ধরা পড়ে তিনি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে দিল্লিতে নেওয়া হয়েছে। তদন্তকারীদের মতে, তিনি ভারতে বড় হামলার ছক কষছিলেন ।২০১৫ সাল থেকে আইসিসের সঙ্গে যোগাযোগ রেখে অল্প বয়সের ছেলেদের  জেহাদি কার্যকলাপে যুক্ত করেন তিনি।

জানা গিয়েছে, রিজওয়ান আহমেদকে এর আগেও ২০১৫ সালে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।  গোপন সূত্রের ভিত্তিতে উত্তরপ্রদেশের কুশীনগর থেকে তাকে আবার গ্রেফতার করা হয়। তার ডেরা থেকে আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সামগ্রী ও জেহাদি নথি উদ্ধার হয়েছে। তদন্তকারীদের মতে, এগুলি বড়সড় নাশকতার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছিল। তবে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *