আমুদরিয়া নিউজ: যাত্রীদের জন্য নিজের পছন্দমতো বিনামূল্যে সিট বুকিংয়ের সুবিধা স্থগিত করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। জানা যায় এবার ৬০ শতাংশ আসন বুকিং-এ এই স্থগিতাদেশ জারী হয়েছে। বিমানের জ্বালানির দাম বৃদ্ধি ও বিমান সংস্থাগুলোর অপারেশনাল ও বাণিজ্যিক প্রভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে যাতায়াত খরচ এবং ভাড়া বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে ।