আমুদরিয়া নিউজ: মুম্বাইয়ের জনপ্রিয় রেস্ট্রো-বার ‘আল্টা স্টেলা’কে নিয়ে কিছুদিন হল একটি বিতর্ক চলছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ককটেলের গ্লাসে জীবন্ত মাছ পরিবেশন করতে দেখা যায়। এই ঘটনাকে অনেকেই পশু নির্যাতন ও অমানবিক আচরণ বলে সমালোচনা করেছেন।
জানা গিয়েছে ,বারটি অভিনেতা সঞ্জয় দত্ত ও উদ্যোক্তা অভিমন্যু জাখরের উদ্যোগে চালু হয়েছিল, শুরুতে বারটি বেশ জনপ্রিয় হয়েছিল তবে জীবন্ত মাছসহ ককটেল পরিবেশন এবং এমনকি সেই পানীয়তে আগুন ধরানোর অভিযোগ সামনে আসায় ক্ষোভ ছড়িয়ে পড়ে ।