দৃঢ় চেষ্টা ও পরিশ্রমে DSP-এর সাফল্যের গল্প

আমুদ রিয়া নিউজ: মধ্যপ্রদেশের  এক তরুণ সন্তোষ প্যাটেল দারিদ্র্যের সঙ্গে লড়াই করে, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরে  এমপিপিএসসি পরীক্ষায় পাশ করে ডিএসপি পদে পৌঁছেছেন। তার সাফল্যের গল্প আজ অসংখ্য সংগ্রামী যুবকের কাছে প্রেরণার আলো হয়ে উঠেছে। অসম্ভবকে সম্ভব করার গল্প আমরা অনেক শুনি, কিন্তু কিছু বাস্তব সাফল্যের কাহিনী সত্যিই অনুপ্রেরণামূলক।

মধ্যপ্রদেশের পান্না জেলার অজয়গড় তহসিলের দেবগাও গ্রামের বাসিন্দা সন্তোষ ছোটবেলা থেকেই কঠিন বাস্তবের মুখোমুখি হন। তার আর্থিক অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। খেলার বয়সেই তাকে সংসারের দায়িত্ব কাধে নিতে হয়েছে। কখনো পাথর ভেঙে আবার কখনো জঙ্গলে গিয়ে টেন্ডু পাতা সংগ্রহ করে বিক্রি করে সংসার চালাতে হয়েছে। জানা যায়,দশম শ্রেণীতে ৯২ শতাংশ নম্বর পেয়ে শুধু নিজের নয় গোটা গ্রামের মুখ উজ্জ্বল করেন তিনি। তবে পড়াশোনার পাশাপাশি প্রতিদিনের সংগ্রাম তাকে চালিয়ে যেতে হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সন্তোষ আইআইটি তে ভর্তির চেষ্টা করলেও সফল হননি। পরে এম থেকে ভর্তি হলেও জীবনের লক্ষ্য বদলে তিনি সিভিল সার্ভিসের প্রস্তুতি নিতে শুরু করেন।

এম টেক শেষ করে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন সিভিল সার্ভিসের চাকরি না পাওয়া পর্যন্ত তিনি থেমে থাকবেন না। জানা গিয়েছে, মাত্র দুবারের চেষ্টায় এমপিপিএসসি পরীক্ষায় সফল হয়ে সন্তোষ ডিএসপি হন। বর্তমানে তিনি গোয়ালিয়রে এসডিএসপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *