Subhendu Adhikari

বিজেপির মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু অধিকারীই, ভবানিপুরে মনোনয়ন পেশে শাহি উপস্থিতি কি সেটাই বোঝাল?

আমুদরিয়া নিউজ : নজিরবিহীন মনোনয়ন পত্র পেশের মিছিল, রোড শো। রাজ্যের বিধানসভার একজন প্রার্থী মনোনয়ন পত্র জমা করতে চলেছেন, সে জন্য হাজির হয়ে রোড শো করে জনতার দিকে হাত নেড়ে পাল্টানোর ডাক দিচ্ছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ!

বৃহস্পতিবার কলকাতায় ভবানিপুর কেন্দ্রের মনোনয়ন পত্র পেশের সময়ে এমনই ছবি দেখা গেল। শুধু তা-ই নয়, অমিত শাহ রোড শোয়ের আগে ব্কৃতায় দাবি করলেন, বাংলায় সরকার পাল্টানো এখন সময়ের অপেক্ষা, কারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে পেলেছে বলে তিনি মনে করেন।

পশ্চিমবঙ্গে এবার অন্তত ১৭০টি আসন বিজেপি পাবেই বলে তিনি দাবি করেছেন। সেই সঙ্গে ভবানিপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারালেই গোটা রাজ্য অটোমেটিক পাল্টানো দরকার স্লোগানে সায় দেবে বলে তিনি দাবি করেন।

ভিড়ে ঠাসা রোড শো। কাতারে কাতারে মানুষের স্লোগান। সব মিলিয়ে অভূতপূর্ব একটা মনোনয়ন পত্র পেশের ছবি দেখল কলকাতা। বিজেপির অন্দরের খবর, শাহি বক্তব্য এবং অমিত শাহের শুভেন্দুকে সামনে রেখে মমতা ব্যানার্জীকে হারানোর ডাক দেওয়ার মধ্যে অনেকেই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাকে প্রজেক্ট করছে সেই ইঙ্গিত পেয়েছেন।

অমিত শাহ এদিন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন, সেখানে চাকরি দুর্নীতি থাকবে না, দাদাগিরি, গুন্ডাগিরি, রেশনে চুরি, গরু পাচার, বালি পাচার থাকবে না। সেই সোনার বাংলা গড়ার জন্যই পাল্টানো দরকার বাংলার তৃণমূল সরকারকে বলে অমিত শাহ দাবি করেন।

এদিন আবেগপ্রবণ দেখাচ্ছিল শুভেন্দু অধিকারীকেও। তাঁর অনুগামীদের অনেকে বলেই ফেললেন, দাদা আগের ভোটে মমতা ব্যানার্জীকে হারিয়েছেন, এবারও হারাবেন এবং আগের বার যা হতে পারেনি, এবার তা হয়েই ছাড়বেন।

বোঝাই যাচ্ছে শাহি আশীর্বাদের ফলেই শুভেন্দু অধিকারীর অনুগামীদের প্রত্যাশার পারদ এখন আকাশছোঁয়া।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *