আমুদরিয়া নিউজ : আজ মঙ্গোলিয়ার উলানবাটরে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ভারতের প্রিয়া ঘাংঘাস এক দাপুটে জয় তুলে নিয়েছেন। মহিলাদের ৬০ কেজি বিভাগে তিনি কাজাখস্তানের রিম্মা ভোলোসেনকোকে ৫-০ ব্যবধানে পরাজিত করে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছেন। পরবর্তী লড়াইয়ে প্রিয়া চীনের চেঙ্গিউ ইয়াং-এর মুখোমুখি হবেন। অন্যদিকে, পুরুষদের ৫৫ কেজি বিভাগে ভারতের জডুমণি সিং মানডেংবাম জাপানের রুই ইয়ামাগুচির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করলেও শেষ ২-৩ ব্যবধানে অল্পের জন্য হেরে যান।
টুর্নামেন্টের শুরু থেকেই দাপট দেখাচ্ছেন ভারতীয় বক্সাররা। প্রথম দিনেই ভারতের প্রীতি পাওয়ার মহিলাদের ৫৪ কেজি বিভাগে ৫-০ ব্যবধানে এবং দীপক পুরুষদের ৭০ কেজি বিভাগে ৩-২ ব্যবধানে জয়ী হয়েছিলেন।