আমুদরিয়া নিউজ : বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে এই প্রস্তাব উত্থাপন করেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জানা গিয়েছে, বাংলাদেশের সংসদে এটি একটি বিরল ঘটনা। প্রস্তাবটি সংবিধান সংশোধন সহ বিভিন্ন আইন ও নীতি প্রণয়নের প্রস্তাবনা মূলক দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে এবং দেশের ভবিষ্যতের পথ নির্দেশের গুরুত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্পিকার জানান, বাংলাদেশের সংসদীয় ইতিহাসের ৫৩ বছরে এই প্রথম সরকারি দল কোন সদস্য মুলতুবি প্রস্তাব আনলেন এবং আগামী ৫ই এপ্রিল এটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।