‘ক্ষমতায় মমতাই!’ দাবি অখিলেশের

আমুদরিয়া নিউজ : ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই বাংলার রাজনৈতিক ময়দানে চাপানউতোর চলছেই। হুঙ্কার পাল্টা হুঙ্কার, চার্জশিট পাল্টা চার্জশিটে জমে উঠেছে তৃণমূল-বিজেপির দ্বৈরথ। ধীরে ধীরে এগিয়ে আসছে সেই অগ্নিপরীক্ষার দিন, যেদিন মানুষ বেছে নেবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ। কে জিতবে শেষ পর্যন্ত? ১৫ বছরের তৃণমূল শাসনই কি ধরে রাখবে বাংলার মানুষ? নাকি ২০২৬ এর নির্বাচনে হবে কোনো বড় পরিবর্তন?

এই আবহেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তাঁর সমাজ মাধ্যমে জানিয়ে দিলেন, “বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন, মমতাই থাকবেন। বিজেপির হার নিশ্চিত।” এমনকি তাঁর দাবি, বিজেপি যতই চেষ্টা করুক, বাংলায় তারা জিততে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কাছে তারা শেষ পর্যন্ত পরাজিত হবে। গত নির্বাচনেও একইভাবে তৃণমূলের পাশে দাঁড়িয়েছিলেন এই সমাজবাদী পার্টির নেতা। যদিও সে ভোটে তৃণমূল জয় পেলেও, নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে যান মমতা। এবারের ভোটে তাঁর ভবিষ্যৎবাণী মেলে কি না সেটাই এখন দেখার।

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *