অর্থবর্ষের শেষ দিনে ট্রেজারি খোলা রাখার নির্দেশিকা

আমুদরিয়া নিউজ : নবান্ন-এর অর্থ দপ্তরের অডিট শাখা থেকে জারি হওয়া একটি মেমোরেন্ডামে জানানো হয়, আগামী ২০২৫ ২৬ অর্থ বর্ষের শেষ দিনকে সামনে রেখে ৩১ শে মার্চ তারিখে খোলা থাকবে রাজ্যের সমস্ত ট্রেজারি ও পে এন্ড অ্যাকাউন্ট অফিস।

জানা গিয়েছে, ঐদিন বিকেল ৪টা পর্যন্ত ২০২৫ ২৬ ফিনান্সিয়াল ইয়ার  সংক্রান্ত বিল ও অ্যাডভাইস গ্রহণ করা হবে। বিশেষ করে একত্রিশে মার্চ তারিখে জারি হওয়া Sanction Order এবং ৩০ মার্চ রাতের দেরিতে জারি হওয়া নথিপত্র ওই সময়সীমার মধ্যে জমা দেওয়া যাবে। আরো জানা যায়, মার্চ মাসের হিসেবেই এই সমস্ত প্রাপ্তি অন্তর্ভুক্ত করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *