সি-বিচে শুটিংয়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু টলি-নায়ক রাহুলের

দিঘার অদূরে তালসারিতে সিরিয়ালের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে অস্বাভাবিক মৃত্যু হয়েছে টলিউডের অবিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জীর। মাত্র ৪৩ বছর বয়স হয়েছিল তাঁর। রবিবার দুপুরে শুটিংয়ের পরে সমুদ্রে নেমেছিলেন বলে জানা গিয়েছে। কিছুক্ষণ তাঁকে দেখতে না পেয়ে টেকনিয়সিয়ানরা হইচই করেন। ছুটে গিয়ে সমুদ্র থেকে তাঁকে তুলে দিঘা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি মযনাতদন্তে পাঠানো হয়েছে।

চিরদিনই তুমি যে আমার সিনেমায় পর্দা কাঁপানো অভিনয় করে বাংলা সিনেমার তরুণ নায়কের আসন দখল করেছিলেন তিনি। তার পরে অনেক সসুপার হিট সিনেমা উপহার দিয়েছেন। একাধিক সিরিয়াল, রহস্য কাহিনী, ওটিটি প্ল্যাটফর্মে তিনি ছিলেন অনবদ্য। চিরদিন তুমি যে আমার সিনেমার নায়িকা প্রিয়াঙ্কাকে বিয়ে করেছিলেন। কিছুদিন বিচ্ছেদের পরে তাঁরা আবার একসাথে হন। তাঁদের একটি ছেলে রয়েছে। ঠিক কীভাবে, কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরে কিছুটা স্পষ্ট হতে পারে বলে মনে করছেন অনেকেই।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *