গৃহবধুর সততায় বিস্মৃত মৈনিপুরী জেলা

 আমুদরিয়া নিউজ: ব্যাংক ব্যালেন্স চেক করতে গিয়ে চক্ষু ছানাবড়া উত্তরপ্রদেশের দেবগঞ্জ গ্রামের গৃহবধূর। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মৈনিপুরী জেলার এক সাধারণ গ্রামের গৃহবধূর। ঘটনার কথা জানাজানি হতে শোরগোল পড়ে যায় গোটা গ্রামে। হঠাৎ ব্যাংক ব্যালেন্স চেক করতে গিয়ে হে গৃহবধূ তার অ্যাকাউন্টে ৯ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার ৫৮৮ টাকা দেখে অবাক হয়ে যান এবং একই সঙ্গে আতঙ্কিতও হয়ে পড়েন। কিভাবে এত টাকা এল তা বুঝতে না পেরে শেষ পর্যন্ত নিজেই ব্যাংকের দ্বারস্থ হন তিনি। জানা গিয়েছে ঘটনাটি ঘটে নবরাত্রি সময়। রিতা নামের গৃহবধূ এটিএম থেকে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করেন। সেখানে তিনি এই বিপুল পরিমাণ টাকার অংক দেখে, প্রথমে তিনি মনে করেন, এটি হয়তো যান্ত্রিক গোলযোগ। কিন্তু একাধিকবার ব্যালেন্স চেক করার পরও একই অংক দেখা নয় তিনি হতবাক হয়ে যান।

এই অস্বাভাবিক পরিস্থিতিতে ভীত হয়ে রিতা দ্রুত বাড়ি ফিরে স্বামীকে সম্পূর্ণ বিষয়টি জানান এবং পরে দুজনে মিলে ব্যাংকে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তার এই পদক্ষেপে উপস্থিত কর্মীরাও বিস্মিত হয়ে পড়েন। ব্যাংক ম্যানেজার রিতার একাউন্ট খতিয়ে দেখে জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিপুল অর্থ ভুলবশত তার অ্যাকাউন্টে জমা পড়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। তবে এই ঘটনার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেই গৃহবধুর সততা, যা ব্যাংক কর্তৃপক্ষকেও মুগ্ধ করেছে। এই সাধারণ গৃহবধূলি তার সততা নিঃসন্দেহে সমাজের কাছে এক বড় বার্তা বলেই অনেকে মনে করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *