তৃণমূলের দলীয় কার্যালয়ে ক্যারম খেলে সাসপেন্ড ৩ জওয়ান

আমুদরিয়া নিউজ: দলীয় কার্যালয়ে গিয়ে ক্যারম খেলার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর তিন জওয়ানকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ওই তিন জওয়ান রবিবার বীরভূমের সিউড়িতে তৃণমূলের কার্যালয়ে গিয়ে কয়েকজন যুবকের সঙ্গে ইউনিফর্ম পরেই ক্যারাম খেলছিলেন।

এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি, তবে তা ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়। এই ঘটনার পরই নির্বাচন কমিশন পদক্ষেপ নেয়। তদন্ত করে তিনজন জওয়ানকে চিহ্নিত করে, তাঁদের সাসপেন্ড করে কমিশন। পাশাপাশি সাফ জানিয়ে দেওয়া হয়, ছাব্বিশের ভোটে তাঁরা আর কোনো দায়িত্বে থাকতে থাকতে পারবেন না।

ভোটের আগে আদর্শ আচরণবিধি চালু থাকায় এমন আচরণকে গুরুতর বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছে, দায়িত্বে গাফিলতি করলে তা কোনওভাবে বরদাস্ত করা হবে না। জানা গিয়েছে, দিন কয়েক আগেও মুর্শিদাবাদের নিমতিতায় এক তৃণমূল নেতার ইফতার পার্টিতে যোগ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সাত বিএসএফ জওয়ান। তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছিল কমিশন।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *