যুবসাথীর টাকা না পাওয়ায় উদ্বেগ, সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমুদরিয়া নিউজ : ‘যুবসাথী’ প্রকল্পের টাকা না পাওয়ায় রাজ্যের অনেক যুবক-যুবতীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার পুরুলিয়ার মানবাজারের এক সভা থেকে মুখ্যমন্ত্রীমমতা ব্যানার্জী আশ্বাস দিয়েছেন, “যারা এখনও টাকা পাননি তাদের চিন্তা করার কিছু নেই। তাঁদের আবেদনে কিছু ‘টেকনিক্যাল সমস্যা’ বা ‘ডুপ্লিকেট এন্ট্রি’ থাকতে পারে। ডেকে ডেকে আবার ঠিক করাতে হবে।”

সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্পে প্রায় ৭৪ লক্ষ আবেদন জমা পড়েছিল। যাচাইয়ের সময় দেখা যায়, আবেদনকারীদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা নিচ্ছেন। নিয়ম অনুযায়ী একসঙ্গে দু’টি প্রকল্পের সুবিধা পাওয়া যায় না, তাই প্রায় ২০ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। এখন প্রায় ৫৪ লক্ষ মানুষকে যোগ্য হিসেবে ধরা হয়েছে।

ওই সভা থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, “যুবসাথী প্রকল্প’ কোনও দান বা ভিক্ষে নয়, যুবকদের হাতখরচ লাগে। তাঁরাও ভবিষ্যতে চাকরি পাবেন।” মুখ্যমন্ত্রী জানান, যাঁরা টাকা পাননি, তারা অযথা চিন্তা করবেন না। তথ্য যাচাই করে আবার টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রশাসনকে দ্রুত নথি যাচাই করে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছেন তিনি।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *