মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটিতে নজরদারি চালাচ্ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

আমুদরিয়া নিউজ : মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলির বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলি ইরানের হাতে তুলে দিচ্ছে রাশিয়া এবার এমনই অভিযোগ তুললেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনেস্কি।

শনিবার কাতারে এক সাক্ষাৎকারে জেলেনেস্কি জানান, রাশিয়া কুয়েত, সৌদি আরব, তুরস্ক ও কাতারের সাতটি মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটির ছবি তুলেছে এবং নানান তথ্য সংগ্রহ করেছে। তাঁর দাবি, এই তথ্যগুলো সংগ্রহ করে রাশিয়া সরাসরি ইরানের হাতে তুলে দিচ্ছে যাতে তারা নিখুঁতভাবে মার্কিন ও তার মিত্র রাষ্ট্রগুলির গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের হাতে এ বিষয়ে অকাট্য প্রমাণ রয়েছে বলেও তিনি দাবি করেন।

যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে এই গোয়েন্দা তথ্যের বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে জেলেনস্কির এই দাবি যদি সত্য প্রমাণিত হয়, তবে আন্তর্জাতিক রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *