ডিএ নিয়ে নতুন বিতর্ক, উঠছে অনিয়মের অভিযোগ

আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ শুরু হয়েছে। শুক্রবার থেকে সরাসরি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। কিন্তু ডিএ দেওয়ার পদ্ধতি ও পরিমাণ নিয়ে এর মধ্যেই প্রশ্ন উঠছে। সরকারি কর্মচারীদের অভিযোগ, নিয়ম মেনে পুরো টাকা দেওয়া হচ্ছে না। রাজ্য সরকার প্রাপ্য ডিএর তুলনায় অনেক কম দিচ্ছে।

সিপিএমের সরকারি কর্মচারী সংগঠন কো অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর দাবি,  রাজ্য সরকার তাঁদের সঙ্গে তঞ্চকতা করছে। নিয়ম অনুযায়ী অল ইন্ডিয়া কনজিউমার ইনডেক্স মেনে ডিএ দেওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না।

অন্যদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডলের অভিযোগ, ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র টাকা ঢোকানোর নির্দেশ দেওয়া হলেও, সরকারী দপ্তরগুলির এতে কোনো হেলদোল নেই। সরকার যেন চাইছেই না তাঁরা সঠিক সময়ে ডিএ পান। কিন্তু তৃণমূল সমর্থিত সংগঠনগুলি এই অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব প্রক্রিয়া চলছে। ধাপে ধাপে সবাই ডিএ পাবেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *