নিরাপত্তা বাহিনী ভেস্তে দিল বড় নাশকতার ছক

 আমুদরিয়া নিউজ: নিরাপত্তা বাহিনী একটি বড়সড়ো নাশকতার ছবি ভেস্তে দিল। ISIS এবং আল-কায়দার আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে এখনো পর্যন্ত মোট ১২ জনকে আটক করেছে পুলিশ। এই অভিযান চালানো হয় অন্ধ্রপ্রদেশ এবং দিল্লি সহ একাধিক জায়গায়। যদিও ধৃতদের মধ্যে কর্ণাটক তেলেঙ্গানা মহারাষ্ট্র রাজস্তান ও পশ্চিমবঙ্গের বাসিন্দারা ও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে এই অভিযুক্তরা জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ করে। এরপর ধীরে ধীরে তারা সংগঠনগুলি একটিভ মেম্বারে পরিণত হয় এবং ডিজিটাল প্লাটফর্ম কে কাজে লাগিয়ে এই নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল বলে মনে করা হচ্ছে। তদন্ত করে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের জাতীয় পতাকার বদলে আইএসের পতাকা ব্যবহার করত এরা এবং জাতীয় প্রতীকে অবমাননা করত। শুধু তাই নয় একাধিক পোস্টে জঙ্গি সংগঠনের প্রশংসা এবং ভারতকে একটি ইসলামী রাষ্ট্রের পরিণত করার আহ্বানও জানানো হয়। এমনকি অভিযোগ করা হয়েছে জাতীয় সংগীত নিয়েও তারা উপহাস করেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সময় মতো এই চক্রের হদিশ মেলায় বড়সড়ো বিপদ এড়ানো গিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *