পকসো মামলার হুঁশিয়ারি, পরিচালকের বিরুদ্ধে সরব মোনালিসা

আমুদরিয়া নিউজ : ২০২৫ সালে কুম্ভমেলায় ভাইরাল হওয়ার পর থেকেই মোনালিসা ভোসলেকে ঘিরে বিতর্ক যেন লেগেই রয়েছে। এবার তাঁকে নিয়ে মুখ খুললেন পরিচালক সনোজ মিশ্র। তাঁর দাবি, কুম্ভ মেলা তুলে এনে তাঁকে নিজের ছবির নায়িকা করেন। শুধু তাই নয়, নিজের বাড়িতে রেখে পড়াশোনার ব্যবস্থাও করেছিলেন তিনি। কিন্তু ১৮ বছর পূর্ণ হওয়ার পর মোনালিসা তাঁর ছত্রছায়া থেকে বেরিয়ে গিয়ে নিজের ছবির নায়ককে বিয়ে করেন। এই বিয়েকে ‘লভ জিহাদ’ বলে মন্তব্য করেন সনোজ।

এরপরই পাল্টা গুরুতর অভিযোগ আনেন মোনালিসা। তাঁর দাবি, শুটিং চলাকালীন দেহরাদূনে সনোজ একাধিকবার তাঁকে অনুমতি ছাড়া স্পর্শ করেছেন। তিনি জানান, ঘটনার সময় তিনি নাবালিকা ছিলেন এবং এই অভিযোগে পকসো আইনে মামলা হতে পারে।

এই অভিযোগ অস্বীকার করে সনোজ বলেন, মোনালিসা তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে মানহানি করছেন। তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন। সনোজের দাবি, মোনালিসার বিয়ে নিয়ে তাঁর মন্তব্যের কারণেই এই অভিযোগ তোলা হয়েছে।

এই ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে চাপানউতোর চলছে। বিষয়টি শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত গড়ায় কি না সেটাই দেখার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *