গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে উত্তাল হরিরামপুর

আমুদরিয়া নিউজ : দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বুধবার রাতে স্বামীকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর, বাড়িতে একা থাকা অবস্থায় ওই মহিলার উপর হামলা চালানো হয়। প্রতিবেশীদের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই ঘটনার জেরেই এই হামলা বলে অভিযোগ। ঘটনার পর নির্যাতিতা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। নির্যাতিতার দাবি, অভিযুক্তরা শাসকদলের সঙ্গে যুক্ত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা পোস্ট করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *