ইনজেকশন নয়, এবার ট্যাবলেটেই ইনসুলিন! যুগান্তকারী আবিষ্কার জাপানে

আমুদরিয়া নিউজ : এবার থেকে আর ইনসুলিন ইনজেকশন শরীরে ফোটাতে হবে না। ট্যাবলেটের মতো করেই খাওয়া যাবে ইনসুলিন পিল। জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এবার এমনই দিশা দেখাচ্ছেন।

ডায়াবেটিসের চিকিৎসায় ইনসুলিন ট্যাবলেট একটি যুগান্তকারী আবিষ্কার হতে পারে। আর এই বিষয়টি নিয়ে বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে। কিন্তু এতদিন পর্যন্ত সাফল্য ছিল অধরা। এর পেছনে মূল বাধা হয়ে দাঁড়ায় মানুষের শরীরের অভ্যন্তরীণ গঠন। পরিপাকতন্ত্রে থাকা এনজাইমগুলো ইনসুলিন কাজ শুরু করার আগেই সেটিকে ভেঙে ফেলে। তাছাড়া অন্ত্রের মধ্যে ইনসুলিনকে শোষণ করে রক্তপ্রবাহে মিশিয়ে নেওয়ার মতো কোনো ব্যবস্থা মানব শরীরে নেই। এবার এই সমস্যার সমাধান করে ফেলেছে জাপানের গবেষকরা। তারা একটি বিশেষ চক্রাকার পেপটাইড (Cyclic DNP peptide) ব্যবহার করেছেন, যা ইনসুলিনকে অন্ত্রের প্রাচীর অক্ষত অবস্থায় পার হতে সাহায্য করে।

এতদিন ডায়াবেটিসের রোগীকে ইনসুলিন ইঞ্জেকশনের ওপরেই নির্ভর করতে হত। নিয়মিত ইঞ্জেকশন নেওয়ার ফলে রোগীর মানসিক অবস্থার অবনতি ঘটে, জীবনযাত্রার মধ্যেও পড়ে নেতিবাচক প্রভাব। এই পদ্ধতি সফল হলে রোগীকে আর প্রতিদিন যন্ত্রণাদায়ক ইনজেকশন নিতে হবে না। বিশেষ করে টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য এটি অনেক আরামদায়ক হবে বলে জানা যাচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *