আমুদরিয়া নিউজ : সামরিক সংঘাতের জেরে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় পশ্চিম এশিয়ায় আমেরিকার ১৩ টি সেনাঘাঁটি নিশ্চিহ্ন হয়ে গেল। সেই সব ঘাঁটি ছেড়ে সেনারা এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। জানা গিয়েছে ওই ১৩ টি কেন ঘাঁটির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েতে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলি। কুয়েতের পোর্ট শুয়াইবা, আলি আল-সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সেনাঘাঁটি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সাংবাদিক রিপোর্টে জানা যায়, সামরিক সংঘাতের শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলের দেশগুলিতে থাকা মার্কিন সেনাঘাটি গুলিতে একের পর এক হামলা চালায় ইরান। যদিও আমেরিকার তরফে এ বিষয়ে সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা যায়, ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধের সময় উপসাগরীয় অঞ্চলে এই সেনাগাটি গুলি তৈরি করেছিল আমেরিকা। কিন্তু এই হামলা স্পষ্ট করে দিল যে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের নিশানা ঠেকানোর মতো পরিকাঠামো ছিল না ওই সেনাঘাটি গুলিতে।