আমুদরিয়া নিউজ : “মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছে বিজেপি।” বীরভূমের দুবরাজপুরে নির্বাচনী প্রচারমঞ্চ থেকে কার্যত এই ভাষাতেই বিজপিকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ, বিজেপি মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা করছে। ষড়যন্ত্র করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। ভোটারদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দেন, ভয় পেলে চলবে না। কেউ ভয় দেখালে সাহসের সঙ্গে তার জবাব দিতে হবে দিতে হবে। সমস্ত রকম অনিয়ম রুখতে প্রয়োজনে আইনজীবী সঙ্গে রাখার পরামর্শও দিয়েছেন তিনি।
এরপরেই বিজেপিকে নিশানা করে তিনি জানান, জাতের নামে বজ্জাতি করছে ওরা। তবে যতই চক্রান্ত করুক না কেন, শেষপর্যন্ত তাদের ব্যর্থ হতে হবে।
Total Views:
0