বাসে আগুন লেগে মৃত ১৪, জখম অনেকে

আমুদরিয়া নিউজ : অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানায় একটি বাসের ভেতর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরো অনেকে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ তেলঙ্গানার নির্মল থেকে অন্ধ্রের নেল্লোরে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। মার্কাপুরমের কাছে আসতেই একটি লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরমুহূর্তেই বাসটিতে আগুন লেগে যায়। যাত্রীরা ভিতরেই আটকে পড়েন। অনেকে বাসের জানলার কাচ ভেঙে বেরিয়ে আসতে পারলেও, সেই মুহূর্তে সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে বাসের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভিতরেই ঝলসে মৃত্যু হয় অনেকের। স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। তার পর পুলিশ এবং দমকল এসে উদ্ধারকাজ শুরু করে।

এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। জেলা প্রশাসনকে পুরো পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন। আহতদের যাতে চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়, তারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে বলেও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *