আমুদরিয়া নিউজ: বিপাকে নোরা ফাতেহি! তাঁর আইটেম ডান্স ‘সরকে সরকে’ (Sarke Sarke) নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।গানের হিন্দি গীতিকার রকিব আলম নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তিনি নিজে থেকে একটি শব্দও যোগ করেননি। পরিচালক কন্নড় ভাষায় যা লিখেছিলেন, তিনি শুধু সেটার আক্ষরিক অনুবাদ করেছেন মাত্র। অর্থাৎ, একে অপরকে দোষ দিচ্ছেন গীতিকার পরিচালক।
পরিচালক স্পষ্ট জানিয়েছেন যে, তিনি কন্নড় ভাষায় গানটি লিখেছিলেন। তাঁর দাবি, কর্ণাটক বা কেরালায় গানটি নিয়ে কোনও সমস্যা হয়নি। কিন্তু হিন্দিতে অনুবাদ করার সময় লিরিক্সের অর্থ যে এমন ‘নোংরা’ দিকে মোড় নেবে, তা তিনি আন্দাজ করতে পারেননি। তিনি বলেন, “আমি গ্রামের ছেলে, হিন্দিতে অতটা দক্ষ নই। অনুবাদক যে শব্দগুলো ব্যবহার করেছেন, তার মানে আমি বুঝতে পারিনি।” যদিও জনগনের সামনে তিনি হাতজোড় করে ক্ষমা চেয়ে নিয়েছেন। তাঁর মতে, পৃথিবীতে যুদ্ধ বা গ্যাসের দামের মতো বড় বড় সমস্যা থাকতে একটা গান নিয়ে কেন এত হইচই হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।
Contents
আমুদরিয়া নিউজ: বিপাকে নোরা ফাতেহি! তাঁর আইটেম ডান্স ‘সরকে সরকে’ (Sarke Sarke) নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।গানের হিন্দি গীতিকার রকিব আলম নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তিনি নিজে থেকে একটি শব্দও যোগ করেননি। পরিচালক কন্নড় ভাষায় যা লিখেছিলেন, তিনি শুধু সেটার আক্ষরিক অনুবাদ করেছেন মাত্র। অর্থাৎ, একে অপরকে দোষ দিচ্ছেন গীতিকার পরিচালক।পরিচালক স্পষ্ট জানিয়েছেন যে, তিনি কন্নড় ভাষায় গানটি লিখেছিলেন। তাঁর দাবি, কর্ণাটক বা কেরালায় গানটি নিয়ে কোনও সমস্যা হয়নি। কিন্তু হিন্দিতে অনুবাদ করার সময় লিরিক্সের অর্থ যে এমন ‘নোংরা’ দিকে মোড় নেবে, তা তিনি আন্দাজ করতে পারেননি। তিনি বলেন, “আমি গ্রামের ছেলে, হিন্দিতে অতটা দক্ষ নই। অনুবাদক যে শব্দগুলো ব্যবহার করেছেন, তার মানে আমি বুঝতে পারিনি।” যদিও জনগনের সামনে তিনি হাতজোড় করে ক্ষমা চেয়ে নিয়েছেন। তাঁর মতে, পৃথিবীতে যুদ্ধ বা গ্যাসের দামের মতো বড় বড় সমস্যা থাকতে একটা গান নিয়ে কেন এত হইচই হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।