আমুদরিয়া নিউজ : প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা ৫০ কোটির মানহানি মামলায় স্বস্তি পেলেন কুমার শানু। মুম্বই হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, গায়কের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনও ভিত্তিহীন মন্তব্য করা যাবে না। আদালতের এই নির্দেশে প্রাক্তন স্ত্রীকে সতর্ক করা হয়েছে।
প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মন্তব্য-বিতর্কের জেরে নাম উঠে আসে কুমার শানুর। রীতার অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর উপর অত্যাচার করা হয়েছিল। এ ছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে শানুকে নিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন তিনি।
এসব অভিযোগের পরই কার্যত নেটপাড়ায় লাগাতার কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হয় কুমার শানুকে। যার জেরে গত বছরের অক্টোবর মাসে আইনজীবী সানা রইস খানের মাধ্যমে প্রাক্তন স্ত্রীকে আইনি নোটিস পাঠান কুমার শানু। বম্বে হাই কোর্টে মানহানির মামলা দায়ের করে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণও চান গায়ক। ওই মামলাতেই স্বস্তি পেলেন শানু।