ধুরন্ধর ২- এ নিজের চরিত্র নিয়ে মতামত হিরাভ মেহতার

আমুদরিয়া নিউজ: বলিউড লাইফের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হিরাভ মেহতা জানান, ‘ যখন জানতে পারি আমার চরিত্র সঞ্জু বাবা’ অর্থাৎ এসপি আসলাম কে হত্যা করতে হবে, তখন ভেবেছিলাম মানুষ আমাকে ঘৃণা করবে’। কিন্তু এক্ষেত্রে  ঘটেছে ঠিক উল্টোটা। মানুষ যে সত্যিই এটা খুব পছন্দ করবে সেটা ভাবেনি হিরাভ।

এছাড়াও হিরাভ মেহতা পরিচালক আদিত্য ধরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও শেয়ার করেছেন। তিনি জানান, শুটিং এর সময় আদিত্য ধরের শান্ত ও পজিটিভ মনোভাব তাকে খুবই মুগ্ধ করেছে। তার বক্তব্য অনুযায়ী পরিচালক আদিত্য ধর সবসময় হাসিখুশি থাকতেন এবং কখনোই ধৈর্য হারাতেন না। যার ফলে পুরো শুটিংয়ে একটা আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছিল। এসপি আসলাম কে হত্যা করার  সেই তীব্র দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে হিরাভ জানান, কিভাবে বিভিন্ন লোকেশনে সেই দৃশ্যের শুটিং করা হয়েছিল। অনেক দৃশ্যই মুম্বাইয়ের গুরগাঁও এর হয়ে ফিল্ম সিটিতে শ্যুট করা হয়েছে।

পরিচালক আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর ছবিটি মুক্তির পর থেকেই বক্স অফিসে শীর্ষস্থানে রয়েছে। জানা গিয়েছে ছবিটি বিশ্বব্যাপী প্রায় এক হাজার কোটি টাকার মাইল ফলকেও পৌঁছে গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *