খাসির মাংস নরম করতে না পেরে মেজাজ হারালেন অন্ধ্রপ্রদেশের প্রৌঢ়

আমুদরিয়া নিউজ : বাড়ির উৎসবের জন্য বাজার থেকে খাসির মাংস কিনে নিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের তাদি পাত্রীর বাসিন্দা সোদালা হাজি। বাড়িতে উৎসাহ নিয়ে রান্না শুরু করলেও বিপত্তি বাঁধে মাংস সেদ্ধ হওয়া নিয়ে। দীর্ঘ সময় আছে বসিয়ে রাখার পরেও মাংস শক্ত ও ছিবড়ে থেকে যায়। প্রৌঢ়ের দাবি, তিনি প্রায় ২০ বার বিভিন্নভাবে চেষ্টা করেও ব্যর্থ হন সেদ্ধ করতে। হতাশ হয়ে অবশেষে রান্নার পাত্র নিয়েই সোজা তাদের পাত্রী টাউন থানায় গিয়ে হাজির হন মাংস বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ জানাতে।

থানার ইন্সপেক্টর ঘটনাটি শুনে থমকে যান। তুমি ছিনতাই এর অভিযোগ শুনে তিনি অভ্যস্ত। মাংস না হওয়ার অভিযোগ এই প্রথম। হেসে উড়িয়ে না দিয়ে, অভিযোগের গুরুত্ব বুঝে মাংস বিক্রেতাকে থানায় তলব করেন

জানা গিয়েছে, অবশেষে পুলিশের মাধ্যমে বিষয়টি সমাধান হয়। বিক্রেতা স্বীকার করে নেয় যে মাংস থেকে সমস্যা থাকতে পারে এবং তিনি ওই আধসেদ্ধ মাংসের  বদলে সমান পরিমাণ তাজা ও ভালো মানের খাসির মাংস দিতে রাজি হন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *