By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Amudarya News
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Live TV
Font ResizerAa
Amudarya NewsAmudarya News
Search
  • হোম
  • পডকাস্ট
  • দেশ
    • পশ্চিমবঙ্গ
  • বিদেশ
  • উত্তরবঙ্গ
    • শিলিগুড়ি
    • দার্জিলিং
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • স্বাস্থ্য
  • English
  • More
    • বিনোদন
    • চাকরি বিষয়ক
    • প্রযুক্তি/টেকনোলজি
    • আইন-আদালত
    • এলজিবিটিকিউ
    • ব্যবসা
    • শিক্ষা
    • সম্পাদকীয়
Follow US
Amudarya News > রাজনীতি > ২৪ আকবর রোড ছাড়তে হবে! কংগ্রেসকে কড়া বার্তা কেন্দ্রের
রাজনীতি

২৪ আকবর রোড ছাড়তে হবে! কংগ্রেসকে কড়া বার্তা কেন্দ্রের

Amudarya Desk, Siliguri
Last updated: March 25, 2026 1:19 pm
Amudarya Desk, Siliguri
Share
SHARE

আমুদরিয়া নিউজ : গত চার দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের সদর দপ্তরের ঠিকানা ছিল দিল্লির ২৪ আকবর রোড। কিন্তু গত বছরের জানুয়ারি মাসে কোটলা মার্গে কংগ্রেসের নতুন সদর দপ্তরের উদ্বোধন করেন সোনিয়া গান্ধী। সদর দপ্তর সরে গেলেও দলের বহু বর্ষীয়ান সদস্যের সঙ্গে ওই বাড়িটির একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। এখনো সেখানে দলীয় কার্যকলাপ সংগঠিত হয় বলে খবর। এবার সরকারের তরফে কংগ্রেসকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী শনিবারের মধ্যে আকবর রোডের ওই বাড়িটি ছেড়ে দিতে হবে। পাশাপাশি রাজধানীর ৫ রাইসিনা রোডে অবস্থিত যুব কংগ্রেসের দপ্তরটিও খালি করতে হবে।

আকবর রোডের জাতীয় কংগ্রেসের ওই কার্যালয়টির ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম। একসময় স্যার রেজিনাল্ড ম্যাক্সওয়েল থাকতেন সেখানে। পরবর্তীকালে ছয়ের দশকে মায়ানমারের রাষ্ট্রদূত দও কিন চি-র বাসভবন হয়ে ওঠে সেটি। দও কিন চি-র মেয়ে, নোবেলজয়ী আং সান সু চি-ও দীর্ঘ সময় কাটিয়েছেন সেখানে।

১৯৭৭ সালের নির্বাচনে কংগ্রেস পরাজিত হয়। ভেঙে যায় দল। এমনকি কংগ্রেসকে পুনরায় সংগঠিত করার জন্য কাজ করার মতো জায়গা পর্যন্ত ছিল না ইন্দিরা গান্ধী ও তাঁর অনুগামীদের হাতে। সেই সময় রাজ্যসভার সাংসদ জি বেঙ্কটস্বামী নিজের জন্য বরাদ্দ ওই বাংলো কংগ্রেসকে ছেড়ে দেন।

এরপর ওই বাংলো থেকেই পুনর্জীবন পায় কংগ্রেস। রাজীব গাঁধী, পিভি নরসিংহ রাও এবং মনমোহন সিংহ যখন প্রধানমন্ত্রী, সেই সময়ও ওই বাংলোটিই কংগ্রেসের সদর দপ্তর ছিল। কিন্তু জায়গা কম পড়ে যাওয়ায় গতবছর দলীয় কার্যালয়টিকে ‘ইন্দিরা ভবনে’ সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু আকবর দপ্তরটি এখনো তাদের দখলেই রয়ে গিয়েছে। সেখানে অব্যাহত রয়েছে দলীয় কাজকর্মও।

এবার সেই দপ্তরটিকে খালি করার নির্দেশ দিল সরকার। বলা হয়েছে, আগামী ২৮ মার্চের মধ্যে বাংলোটি খালি করে দিতে হবে। কংগ্রেসের তরফে ইতিমধ্যেই আইনি পরামর্শ নেওয়া শুরু হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জাতীয় রাজনীতি তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

TAGGED:**#Congress #AkbarRoad #IndianPolitics #DelhiNews #PoliticalControversy**
Share This Article
Facebook Whatsapp Whatsapp Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Let's Connect

FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe

Popular Posts

‘জিমে না গিয়ে বাড়ি বসে যোগা করুন’, মহিলাদের পরামর্শ মহারাষ্ট্রের বিধায়কের

Amudarya Desk, Siliguri
1 Min Read

প্রথম স্বামীর হাতে খুন দ্বিতীয় স্বামী

Kishore Saha
0 Min Read

৪ কোটি টাকা কম, তবু কেন চেন্নাই ছাড়লেন জাদেজা

Amudarya Desk, Siliguri
1 Min Read

অপারেশন সিঁদুর চলাকালীন সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত ৩

Amudarya Desk, Siliguri
1 Min Read

You Might Also Like

রাজনীতি

গিরিশ পার্কে তৃণমূল–বিজেপি সংঘর্ষে উত্তেজনা, ইটবৃষ্টিতে জখম কর্মী!

1 Min Read
দেশরাজনীতি

একেককটি ভোটে পরামর্শ দিতে পিকের চার্জ ন্যূনতম ১০০ কোটি টাকা

1 Min Read
দেশরকমারিরাজনীতি

ব্রিকস ২০২৬-এ ভারতের নেতৃত্বে স্থিতিশীলতা, উদ্ভাবন ও পরিবেশবান্ধব উন্নয়নের অগ্রাধিকার: এস জয়শঙ্কর

1 Min Read
আইন-আদালতআন্তর্জাতিকবিদেশরকমারিরাজনীতি

রাশিয়া, চিন, ভারত, জাপানকে নিয়ে সি-ফাইভ গড়তে চায় আমেরিকা

0 Min Read
Amudarya News

The greatest poet Rabindranath Tagore talked about the marginal people, Amudarya News talks about them. Our motto is, be the voice of the marginal. Our slogan is Voice of Marginal. Amudarya is not only the marginalized on the basis of religion, but also the marginalized in the overall context of life. Amudarya News is flowing like the current of one of the oldest rivers in the world.

Facebook-f X-twitter Youtube Medium Telegram Whatsapp
  • North Bengal News
  • Youtube News Channel Siliguri
  • Siliguri Corridor strategic news
  • Blogs
  • Contact

© Amudarya News. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?