সেরা ছোটদের ছবি হিসেবে পুরস্কৃত হলো মনিপুরী ছবি ‘বুং’

আমুদরিয়া নিউজ :  ছেলেবেলার মন তার নিজের বিশ্বাসের উপর ভর করে অনেক দূর চলে যেতে পারে পাখা মেলে। আমরা যত বড় হই সেই ডানা ছোট হতে হতে একেবারে মিলিয়ে যায়। নিরাপত্তাহীনতা, ভয় জন্ম নেয় আর এই ভয় থেকে রাগ, হিংসা, স্বার্থপরতা জন্মায়। সীমানা এঁকে অন্যদের থেকে নিজেদের আলাদা করে ফেলি। গোটা বিশ্বজুড়ে যে যেভাবে পারছে অন্যদের হটিয়ে দিয়ে নিজেদের সীমারেখা বড় করার খেলায় মেতেছে। নিজের ডানা নেই তাই অন্যদের ডানা কেটে ফেলছে। কিন্তু উড়তে পারছে কই! কিন্তু ‘বুং’ আর তার বন্ধু ‘রাজু’ পরস্পরকে জড়িয়ে ডানা মেলতে পারে।

সম্প্রতি বাফটায় সেরা ছোটদের ছবি হিসাবে পুরস্কৃত, লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত মণিপুরি ছবি ‘বুং’ কলকাতায় মুক্তি পেয়েছে। এই ছবি দেখতে গিয়ে একটা অদ্ভুত অনুভুতি হয়, ছোটবেলার মনটা খুব দূর থেকে দেখার একটা সুযোগ মেলে, যতই তার ঝাপসা হোক। মনিপুরী ভাষা সংস্কৃতি ধর্মীয় আচার সম্পর্কে কিছুই জানা নেই। কিন্তু তবুও মনে হয় বন্ধুত্বের সম্পর্কটা একেবারেই আলাদা নয়। গোটা বিশ্বজুড়ে যে যেভাবে পারছে অন্যকে ছড়িয়ে নিজের সীমারেখা বড় করার চেষ্টায় মেতেছে। কিন্তু বুং আর তার বন্ধু রাজু পরস্পরকে জড়িয়ে ডানা মেলতে পারে।

জানা যায় মনিপুরী বৈষ্ণববাদ মূলত রাধা ও কৃষ্ণের প্রতি নিবিড় ভক্তিভিত্তিক, যা চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রচারিত বাংলা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের সঙ্গে মিলে যায়।

ছবিটিতে  বছর ৬ এর পুঁচকে ছেলে বুং। তার একমাত্র বন্ধু রাজু। কোনরকম জটিলতা বা নীতিকথা ছাড়া ছবিটি হয়ে উঠেছে একান্তই বন্ধুত্ব ও সহমর্মিতার। বাকি কথা আর এখানে নয় একেবারে রাজু আর বুং-এর পর্দার দর্শনে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *