বাজেটের দিনেই বোমাতঙ্ক! বিধানসভা উড়িয়ে দেওয়ার হুমকি, তৎপর দিল্লি প্রশাসন

High Alert in the Capital Amid Fresh Threat

আমুদরিয়া নিউজ : রাজধানী Delhi-তে ফের বোমাতঙ্ক। বাজেট পেশের দিনেই Delhi Legislative Assembly উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। মঙ্গলবার সকালে পরপর দুটি ই-মেল আসতেই নিরাপত্তা ব্যবস্থায় জোরদার তৎপরতা শুরু হয়। সূত্রের খবর, সকাল সাড়ে সাতটা নাগাদ প্রথম হুমকি বার্তা আসে বিধানসভার দফতরে। কিছুক্ষণ পর একই ধরনের ই-মেল পৌঁছয় স্পিকারের সরকারি মেল আইডিতেও। বার্তায় শুধু বিধানসভা নয়, আশেপাশের মেট্রো স্টেশনকেও সম্ভাব্য নিশানা হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। Delhi Police, বম্ব স্কোয়াড ও বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল তল্লাশি শুরু করেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। হুমকি বার্তায় একাধিক শীর্ষ নেতার নাম উল্লেখ থাকায় উদ্বেগ আরও বেড়েছে। যদিও প্রাথমিকভাবে এই হুমকি কতটা বাস্তব, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনও ঝুঁকি না নিয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দিল্লির একাধিক স্কুল, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ জায়গায় বারবার হুমকি ই-মেল এসেছে। কিন্তু এখনও পর্যন্ত সেই ই-মেলের উৎস চিহ্নিত করতে পারেনি পুলিশ, যা প্রশাসনের উদ্বেগ আরও বাড়াচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *