আমুদরিয়া নিউজ : অবিশ্বাস্য হলেও সত্যি—চুরি হয়ে যাওয়ার পরও হার মানেনি তারা। প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ পথ পেরিয়ে, একে অপরকে আগলে রেখে শেষ পর্যন্ত নিজের গ্রামে ফিরল সাতটি পোষ্য কুকুর। এই আবেগঘন ঘটনাটি ঘটেছে China-এর জিলিন প্রদেশের চ্যাংচুনে। ১৬ মার্চ সকালে হাইওয়ের উপর দেখা যায় এক অনন্য দৃশ্য—দল বেঁধে এগিয়ে চলেছে সাতটি কুকুর। মাঝখানে ছিল এক আহত জার্মান শেফার্ড, তাকে ঘিরে বাকিরা যেন নিরাপত্তা বলয় তৈরি করেছে। সামনে থাকা কর্গিটি বারবার ফিরে তাকাচ্ছিল—সবাই ঠিক আছে কি না, কেউ পিছিয়ে পড়ছে কি না। পরে জানা যায়, কুকুরগুলো একই গ্রামের বাসিন্দা এবং তারা একসঙ্গে বড় হয়েছে। অভিযোগ, একটি অবৈধ পরিবহন থেকে তারা পালিয়ে যায়। এরপর দীর্ঘ পথ অতিক্রম করে নিজেরাই ফিরে আসে নিজের ঘরে।
স্থানীয় স্বেচ্ছাসেবকদের তৎপরতায় শেষ পর্যন্ত নিশ্চিত হয়—সবকটি কুকুরই নিরাপদে ফিরেছে তাদের মালিকদের কাছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আবেগে ভেসেছে নেটদুনিয়া। কোটি কোটি মানুষ এই ঘটনাকে বলছেন বন্ধুত্ব, বিশ্বস্ততা ও সাহসের এক অনন্য উদাহরণ।
Seven dogs stolen from their owners have gone viral after escaping from an illegal transport truck and making their way home.
They traveled around 17 km together, led by a corgi across highways and fields, now safely back with their respective owners..🐶🐾🥺❤️ pic.twitter.com/H5VB9BQkGB
— 𝕐o̴g̴ (@Yoda4ever) March 23, 2026