আমুদরিয়া নিউজ : ২০২৬ এর বিধানসভা নির্বাচনে এবার ২৩৪ আসনেই প্রার্থী দেবে শশীকলা নটরাজনের দল পিটিএমএমকে। সোমবার শশীকলা ঘোষণা করেছেন, আসন্ন বিধানসভা ভোটে পিএমক (এস) এর সঙ্গে জোট বেঁধে তাঁর দল ২৩৪টি আসনেই প্রার্থী দেবে।
উত্তর এবং মধ্য তামিলনাড়ুর প্রভাবশালী অনগ্রসর (ওবিসি) জনগোষ্ঠী ভান্নিয়ারদের মধ্যে পিএমকের সমর্থন প্রায় একচেটিয়া। অন্যদিকে, মধ্য এবং উপকূলীয় তামিলনাড়ুর আর এক প্রভাবশালী অনগ্রসর (ওবিসি) জনগোষ্ঠী থেবরদের মধ্যে শশীকলারও যথেষ্ট প্রভাব রয়েছে। উল্লেখ্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁরই ঘনিষ্ট বান্ধবী বলে পরিচিত শশীকলা, তাঁর স্বামী এম নটরাজন, বোনপো সুধাকরণ এবং ভাইপো দীনকরণের ‘মান্নারগুড়ি চক্রে’র বিরুদ্ধে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ উঠেছিল। যার জেরে ২০১১ সালে তিরুভুর জেলার মান্নারগুড়ি শহরের বাসিন্দা এই পরিবারকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে অবশ্য প্রিয় বান্ধবীকে ক্ষমা করে দিয়েছিলেন জলললিতা। কিন্তু জমি দুর্নীতি মামলায় শেষমেশ তাঁকে জেল খাটতে হয়েছিল।
দীর্ঘ এক দশক সক্রিয় রাজনীতি থেকে অনুপস্থিত নেত্রী দ্রাবিড় রাজনীতিতে নিজের প্রভাব কতটা অক্ষুণ্ণ রাখতে পেরেছেন, এবার সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।