যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে কাশ্মীর,

আমুদরিয়া নিউজ ঃ ইজরায়েলের হামলায় ইরানের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানি, ঘরবাড়ি ধ্বংস, জীবিকা হারানো—সব মিলিয়ে চরম সঙ্কটে সাধারণ মানুষ, বিশেষত শিয়া সম্প্রদায়ের বহু পরিবার। এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত ইরানের মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন ভারতের কাশ্মীরের শিয়া মুসলিমরা। ইদ-উল-ফিতরের পর থেকেই বদগাম, বারামুল্লা-সহ একাধিক  এলাকায় শুরু হয়েছে ত্রাণ সংগ্রহ অভিযান। স্থানীয় যুবকরা বাড়ি বাড়ি গিয়ে অর্থ, গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী সংগ্রহ করছে।

জানা গিয়েছে, শুধু নগদ অর্থ নয়, সোনা-রুপোর গয়না, তামার বাসন, এমনকি গবাদি পশুও দান করছেন সাধারণ মানুষ।  মহিলারা তাদের ব্যক্তিগত গয়নাও তুলে দিচ্ছেন ।এই ত্রাণ পাঠানো হচ্ছে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস-এর মাধ্যমে। কাশ্মীরের এই উদ্যোগ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন অনেকে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *