‘একদম ছেড়ে কথা বলব না!’ ভারতে আক্রমণ চালানোর হুমকি পাকিস্তানের

আমুদরিয়া নিউজ : যদি বিদেশী রাষ্ট্র থেকে পাকিস্তানে কোনো প্রকার হামলা হয়, তাহলে ভারতও তার হাত থেকে রক্ষা পাবে না। ভারতের যে কোনো জায়গায় হামলা চালাতে বাধ্য হবে পাকিস্তান। কার্যত এভাবেই হুঁশিয়ারি দিলেন প্রাক্তন পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিত।

মধ্য প্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছিলেন বাসিত। সেই সময়েই সাংবাদিকের করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি আমেরিকা পাকিস্তান আক্রমণ করে, তাহলে আমরাও বসে থাকব না। ভারত আক্রমণ করা ছাড়া আর কোনও বিকল্প থাকবে না আমাদের। পাকিস্তান ভারতের যেখানে খুশি আক্রমণ করতে পারে।” বিশেষ করে মুম্বই ও নয়াদিল্লিই হবে তাদের প্রথম টার্গেট হবে বলেও তিনি ওই সাক্ষাৎকারে সতর্ক করেছেন।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত নয়াদিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাসিত। এই সময়কালে দুই দেশের সম্পর্কও অত্যন্ত জটিল হয়ে ওঠে। সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি। তাই তাঁর এই মন্তব্যকে ছোটো করে দেখতে নারাজ অনেকেই।

পশ্চিম এশিয়ায় আগে থেকেই যুদ্ধ চলছে। ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে সংঘাত জড়িয়ে পড়েছে পাকিস্তান। এই আবহেই বাসিতের এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক মহলে হইচই ফেলে দিয়েছে। যদিও ভারতের তরফে তার কোনও প্রতিক্রিয়া এখনো পর্যন্ত জানানো হয়নি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *