আমূল পরিবর্তন আয়কর বিধিতে

আমুদরিয়া নিউজ :  অর্থমন্ত্রক ই-গেজেটের মাধ্যমে ২০২৬ এর ২০শে মার্চ আয়কর বিধি ২০২৬ এর খসড়া প্রকাশ করেছে। কেন্দ্রীয় কর পর্ষদ গত জানুয়ারি মাসে এই খসড়া নিয়ে অংশীদারদের মতামত চেয়েছিল। এই নতুন নিয়ম গুলি মূলত ২০২৫ সালের আয়কর আইন কে কার্যকর করার জন্য আনা হয়েছে যা ১ এপ্রিল ২০২৬ থেকে পুরনো ১৯৬১ সালের আইন কে প্রতিস্থাপন করবে। বাজেট ২০২৬ এ অডিট প্রয়োজন নেই এমন কর দাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় সীমা ৩১শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ITT -1 এবং ITR-2 জমা দেওয়ার তারিখ ৩১ শে জুলাই এবং ট্যাক্স অডিট এর সময়সীমা ৩১ শে অক্টোবর অপরিবর্তিত থাকছে। আয়কর স্ল্যাবে কোন পরিবর্তন করা হয়নি। সাধারণ কর দাতার জীবনে এই পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *