এবার শিরোনামে এসএসকেএম হাসপাতাল! সাফাইকর্মীর রহস্যমৃত্যু ঘিরে বাড়ছে প্রশ্ন

আমুদরিয়া নিউজ : আরজি করের পর একইদিনে শিরোনামে উঠে এলো এসএসকেএম হাসপাতাল। শুক্রবার হাসপাতালের মেইন ব্লকের উল্টোদিকে গ্যাস্ট্রো ওপি‌ডি-র কাছে চারতলা থেকে এক তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে শহর কলকাতায়।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই তরুণের নাম ইমরান সর্দার। ২২ বছর বয়সী ইমরান হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক সাফাইকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এদিন সকালে ডিউটিতে আসার পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। দীর্ঘক্ষণ ওপিডি ভবনের ৪ তলার ৮ নম্বর ঘরটি ভিতর থেকে বন্ধ থাকতে দেখে সহকর্মীদের সন্দেহ হয়। বারবার ডাকার পরেও সাড়া না মেলায় শেষমেশ দরজা ভেঙে ভিতরে ঢোকেন হাসপাতাল কর্মীরা। তখনই দেখা যায়, ঘরের সিলিং থেকে ইমরানের দেহ ঝুলছে।

প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে, কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *