রাজ্যের অফিসার বদলি ইস্যুতে হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

আমুদরিয়া নিউজ : বিধানসভা ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে একাধিক বদলি ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। এবার সেই বিতর্ক নতুন মোড় নিল। বাংলার আইএএস ও আইপিএস আধিকারিকদের অন্য রাজ্যে ভোটের কাজে পাঠিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। এই  সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কলকাতা হাই কোর্টে মামলা করছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালত ইতিমধ্যেই সেই আবেদন গ্রহণও করেছে। এমনকি আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

কল্যাণের দাবি, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও, এভাবে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের অন্যত্র সরানোর ক্ষমতা কমিশনের নেই। এতে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।

একই ইস্যুতে আগেই আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে জানান, কোনও নির্দিষ্ট অভিযোগ ছাড়াই রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ আধিকারিকদের নির্বাচন পর্যবেক্ষকের কাজে পাঠানো হয়েছে। এই ব্যাপক বদলি প্রশাসনিক কাজে সমস্যা তৈরি করছে বলেও দাবি করেছেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *