আমুদরিয়া নিউজ : লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি ও যুবসাথীর মতো প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নির্বাচনের আগে দল আরো নতুন কোনো প্রকল্পের কথা ঘোষণা করে কি না এখন সেদিকেই চোখ রাজনৈতিক মহলের।
আজ বিকেলেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে ঘাসফুল শিবির। তৃণমূলের এই ইস্তেহারে কোন কোন নতুন প্রকল্পের কথা আছে, নাকি পুরনো প্রতিশ্রুতিকেই আরও জোরদার করতে চলেছে দল সেই দিকেই নজর রাজ্য রাজনীতির।
ভোটযুদ্ধের রণকৌশল চূড়ান্ত করতে বৃহস্পতিবার দুপুরেই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়। সূত্রের খবর, সেখান থেকেই ঠিক হয় ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’, এই স্লোগানকে সামনে রেখেই এবার প্রচারে নামতে চলেছে তৃণমূল।