আমুদরিয়া নিউজ : আবারো নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। মঙ্গলবার ১২ জন পুলিশ সুপার এবং ডেপুটি কমিশনার কে পদ থেকে সরানোর পর নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা জারি হয়। নির্দেশিকা স্পষ্ট করে দেওয়া হয় ওই আধিকারিকদের বেশিরভাগ কি আর বাংলায় রাখা হবে না ভোটের সময়। কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই ১২ জন পুলিশকর্তাদের মধ্যে বেশিরভাগ কেই পাঠানো হবে কিভাবে তামিলনাড়ু অসমে পুলিশ অবজারভার হিসেবে। জানা গিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।