আমুদরিয়া নিউজ : Directorate General of Civil Aviation (DGCA) নির্দেশ দিয়েছে—এবার থেকে প্রতিটি ফ্লাইটে অন্তত ৬০% আসন বিনামূল্যে রাখতে হবে, যাতে সিট বাছাইয়ের নামে অতিরিক্ত ‘হিডেন চার্জ’ বন্ধ করা যায়। Ministry of Civil Aviation-এর এই পদক্ষেপে আরও বলা হয়েছে—একই PNR-এ ভ্রমণ করলে যাত্রীদের সম্ভব হলে পাশাপাশি আসন দিতে হবে। এছাড়াও, ফ্লাইট দেরি, বাতিল বা বোর্ডিং সমস্যায় যাত্রীদের অধিকার স্পষ্টভাবে ওয়েবসাইট, অ্যাপ ও এয়ারপোর্ট কাউন্টারে জানাতে হবে। স্পোর্টস সামগ্রী, বাদ্যযন্ত্র ও পোষ্য বহনের ক্ষেত্রেও স্বচ্ছ নীতি বাধ্যতামূলক করা হয়েছে।